তৌফিক আলম চৌধুরী,বিশেষ প্রতিনিধিঃ | রবিবার, ২৮ জুন ২০২৬ | প্রিন্ট | ৪৭ বার পঠিত | পড়ুন মিনিটে
চন্দনাইশ থানার অন্তর্গত বরকল ইউনিয়নের সর্দার পাড়ায় ১৩ই জুন এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি ঘর সম্পুর্ণ ভস্মিভূত হয় । উক্ত অগ্নিকাণ্ডে প্রয়োজনীয় সব সরঞ্জামাদি সহ আসবাবপত্র সম্পূর্ণরুপে পুড়ে যায় ।এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারদের মাঝে মানবতার সংগঠন বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের এর উদ্যোগে ৭ টি পরিবারের মাঝে এবং ২ জন দরিদ্র ও রোগীর মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
শনিবার বিকালে প্রধান কার্যালয় কানাইমাদারী শান্তির হাটে দোয়ক মাহফিল ও ঘটনাস্থলে সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক তৌফিক আলম চৌধুরী সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ মোহছেন আলী, সভাপতি মোহাম্মদ আলী আব্বাস, সহ-সভাপতি নূর মোহাম্মদ, সহ-সভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, প্রচার সম্পাদক মোহাম্মদ সরোয়ার ভূঁইয়া, সহপ্রচার সম্পাদক মোঃ রাসেল, তথ্য প্রযুক্তি সম্পাদক আব্দুর রহমান জসিম, যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক মহিউদ্দিন, সিনিয়র সদস্য আব্দুল কারিম, মোহাম্মদ জাহাঙ্গীর, শাহাদাত হোসেন প্রমুখ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com