শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাণীশংকৈলে যুবদলের বিক্ষোভ

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২৩ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৩৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাণীশংকৈলে যুবদলের বিক্ষোভ
৪৮৩

রাজনৈতিক অপসংস্কৃতি, অপপ্রচার এবং শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর যুবদল।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় রাণীশংকৈল উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন ও সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম আক্তারের নেতৃত্বে মিছিলটি

রাণীশংকৈল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রাণীশংকৈল ডিগ্রি কলেজের মূল ফটকের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা রাজনৈতিক সহনশীলতা বজায় রাখা, গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা এবং অপপ্রচার ও কুরুচিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি পরিহারের আহ্বান জানান। এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সভাপতি ওমর ফারুক, ইউনিয়ন যুবদল নেতা, মহসিন আলী, আনোয়ার হোসেন, হারুন উর রশীদ, দেলোয়ার হোসেন, আবু সাইদ, শাহিন আলম, নবাব আলী, মাসুদ রানা, হোসেন আলী, ছাত্রদল নেতা কাজিমুল ইসলাম, মুসাব সহ উপজেলা,পৌর ও ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মীরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

এ বিভাগের আরও খবর

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com