শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অপপ্রচার-শিষ্টাচার বর্হিভূত রাজনীতির বিরুদ্ধে বন্দর যুবদলের প্রতিবাদ

চট্টগ্রাম প্রতিনিধি:   |   রবিবার, ২৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অপপ্রচার-শিষ্টাচার বর্হিভূত রাজনীতির বিরুদ্ধে বন্দর যুবদলের প্রতিবাদ
১০১

অপপ্রচার ও শিষ্টাচার বর্হিভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল বন্দর থানা।

কেন্দ্র ঘোষিত সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে বন্দর থানা যুবদলের উদ্যোগে এই প্রতিবাদ মিছিল বের করা হয়।

রবিবার (২৮ জুন) বিকালে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে যুবদল নেতারা অংশ নেয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আইন ভঙ্গ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যেভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তা মেনে নেয়া হবে না। বন্দর থানা যুবদলসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মরা আওয়ামী লীগের সকল পরিকল্পনা নস্যাৎ করতে আন্দোলন চালিয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদলের সংগঠক মো: আরিফুর রহমান আরিফ, মো: সাহেদ, পারভেজ, মুন্না, জাহেদ, সবুজ, শাহজাহান, সাব্বির হোসেন হিরা, রাসেল, কামরুল হাসান কাজল, লোকমান, আলাউদ্দিন। আরও উপস্থিত ছিলেন বন্দর থানা ৩৮নং ওয়ার্ড যুবদলের জাহেদ, ও ৩৭ নং ওয়ার্ড যুবদলের জামাল, নাজিম, শান্ত, রাজু, সবুজ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

এ বিভাগের আরও খবর

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com