আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | ১২৭ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধা জেলার ফুলছড়ির বালাসীঘাট থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১১ ডিসেম্বর (বুধবার) দুপুরে গাইবান্ধা – বালাসীঘাটে পাকারমাথা বটতলায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ লিটন মিয়া, ব্যবসায়ী আনিছুর রহমান, মোঃ রেজাউল ইসলাম, মোঃ লালন মিয়া প্রমুখ। মানববন্ধনে স্থানীয় রাজনীতিবিদ, সমাজ সেবক, ব্যবসায়ী, বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, প্রশাসনের অবহেলার কারনে দিনের পর দিন বালু উত্তোলন করা হচ্ছে। সরকার কোটি কোটি টাকা খরচ করে বাঁধ নির্মাণ করা হয়েছে, অথচ সেখান থেকেই বালু উত্তোলন করা হচ্ছে। নদীভাঙ্গন কবলিত এই এলাকা থেকে বালু উত্তোলন বন্ধ করতে হবে। নদীরক্ষা কাজের অংশ থেকেই বালু উত্তোলন করা হচ্ছে, তা দ্রুত সময়ের মধ্যে বন্ধ করতে হবে। এদিকে বালু উত্তোলনের প্রতিবাদ কারার কারনে এলাকার প্রতিবাদী ব্যক্তি মোঃ রেজাউল ইসলামসহ কয়েকজনকে প্রশাসন হয়রানী করছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com