শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অব্যাহতি প্রত্যাহার, ছাত্রদলকে সুসংগঠিত করতে ফের সক্রিয় মনিরুল হাসান আবদুল্লাহ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :   |   শুক্রবার, ১০ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অব্যাহতি প্রত্যাহার, ছাত্রদলকে সুসংগঠিত করতে ফের সক্রিয় মনিরুল হাসান আবদুল্লাহ
১৬৪

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাংগঠনিক সিদ্ধান্তে বাঞ্ছারামপুর পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মনিরুল হাসান আবদুল্লাহর বিরুদ্ধে ২০২১ সালের ১৬ নভেম্বর জারিকৃত অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন ও সদস্য সচিব সমীর চক্রবর্তী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশীদের মধ্যে সামনের সারিতে থাকা মনিরুল হাসান আবদুল্লাহর পিতা মরহুম মোহাম্মদ শাহজাহান ছিলেন বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। পিতার রাজনৈতিক আদর্শ অনুসরণ করেই ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন মনিরুল হাসান আবদুল্লাহ।

২০১৮ সালে কারাগারে থাকা অবস্থায় তিনি বাঞ্ছারামপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন। পরে বাঞ্ছারামপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালে করোনা আক্রান্ত হয়ে তার পিতা মারা যান। ওই সময়ে পারিবারিক দায়িত্ব এবং উপজেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাকে নিষ্ক্রিয় দেখিয়ে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। সে সময় দলের অনেক নেতাকর্মী ওই সিদ্ধান্তের প্রতিবাদও করেছিলেন।

এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হারুনুর রশিদ আকাশ বলেন, “মনিরুল হাসান আবদুল্লাহর অব্যাহতি প্রত্যাহার একটি ইতিবাচক ও সময়োপযোগী সিদ্ধান্ত। তিনি দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করেছেন। আশা করি, তিনি আগের মতোই ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিসান সরকার বলেন, “মনিরুল হাসান আবদুল্লাহর বিরুদ্ধে নেওয়া অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করায় আমরা জেলা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। এটি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং দলের ঐক্য বজায় রাখতে বিশেষ ভূমিকা পালন করবে।”

উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক বলেন, “অব্যাহতি প্রত্যাহারের সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। এটি অত্যন্ত যুগোপযোগী সিদ্ধান্ত। আমার বিশ্বাস, আব্দুল্লাহ বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবেন।”

উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফয়সাল বিন ইউসুফ (সামি) বলেন, “দলীয় সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই। মনিরুল হাসান আবদুল্লাহর অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা ছাত্রদলের কার্যক্রমে নতুন গতি আনবে বলে আমি বিশ্বাস করি। দলীয় ঐক্য সুদৃঢ় করার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

অব্যাহতি প্রত্যাহারের পর প্রতিক্রিয়ায় মনিরুল হাসান আবদুল্লাহ বলেন, “দলের প্রতি আমার বিশ্বাস, আস্থা ও ভালোবাসার কখনোই কমতি ছিল না। দলের সব সিদ্ধান্ত আমি সবসময় শ্রদ্ধার সঙ্গে মেনে নিয়েছি। আমার কাজের মূল্যায়ন করেই দল আজ এই সিদ্ধান্ত নিয়েছে বলে আমি বিশ্বাস করি। ভবিষ্যতেও মানুষের কল্যাণে রাজনীতি করে যেতে চাই।

ছাত্রদলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে আমি বদ্ধপরিকর। দলের যেকোনো প্রয়োজনে অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকব।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com