শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে ও রাষ্ট্রপতি অপসারণের দাবিতে চট্টগ্রাম মহানগর ২৪ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ

ইসমাইল ইমন:   |   শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে ও রাষ্ট্রপতি অপসারণের দাবিতে চট্টগ্রাম মহানগর ২৪ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ

সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অব্যাহত ব্যর্থ অপচেষ্টা, সন্ত্রাসী নৈরাজ্য ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি করেছে ২৪ নং উওর আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল ও অংগসংগঠনসমূহ। বুধবার বিকেলে নগর বিএনপির সাবেক আইন বিষয় সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদের নেতৃত্বে এ বিক্ষোভ কর্মসূচি করা হয়।

কর্মসূচিতে একটি বিক্ষোভ মিছিল নগরীর আসকারাবাদ এলাকা থেকে বের হয়ে মনসুরাবাদ, মিয়া বাড়ি, মিস্ত্রি পাড়া সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে চৌমুহনী মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল হক, নগর যুবদলের সাবেক সহ সভাপতি মিয়া হারুন, সাবেক সহ আইন সম্পাদক লোকমান সহ নগর ও ওয়ার্ড বিএনপি যুবদল, ছাত্রদল ও অংগসংগঠনের নেতা কর্মীরা অংশ নেন।

মিছিল শেষে বক্তব্য রাখেন নগর বিএনপির সাবেক আইন বিষয় সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ। এসময় তিনি ছাত্রলীগ, যুবলীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়ে রাষ্ট্রপতি অপসারণের দাবি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com