শফিকুল ইসলাম বাদল | শুক্রবার, ২৬ জুন ২০২৬ | প্রিন্ট | ৯৭ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে চলমান কুটির শিল্প ও পণ্য মেলায় এক তরুণীর ওড়না টানার অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মেলায় ঘুরতে আসা রাধানগর এলাকার এক তরুণীর ওড়না একই এলাকার ইশরাক নামে এক যুবক টেনে ধরেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় তরুণীর স্বজনরা প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে অভিযুক্ত ইশরাক ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালালে তালাত মিয়া (২০) গুরুতর আহত হন। তিনি আখাউড়া উপজেলার বরিশল ইউনিয়নের কোড্ডা গ্রামের মো. জাফর মিয়ার ছেলে।স্থানীয়রা আহত তালাত মিয়াকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com