শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আগামীকাল সাঘাটায় আসছেন জামায়াত আমীর

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   রবিবার, ০৯ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আগামীকাল সাঘাটায় আসছেন জামায়াত আমীর

আগামীকাল ১০ আগস্ট (সোমবার) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আগমন করবেন।

গত ২১ জুন সন্ত্রাসী হামলায় নিহত শহীদ সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের হত্যাকারীদের বিচার এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এক বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান এমপি।

গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই জনসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জেলা আমীর আব্দুল করিম এমপি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় সংসদ সদস্য ও স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন। এছাড়া গাইবান্ধা জেলার সাতটি উপজেলার জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com