শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এবার আগামী নির্বাচনের সময় জানালেন নির্বাচন কমিশন

  |   রবিবার, ৩০ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ৩৪৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এবার আগামী নির্বাচনের সময় জানালেন নির্বাচন কমিশন
৩৫১

আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। অক্টোরের আগে তপশিল নয় বলেও জানিয়েছেন তিনি।

রোববার (৩০ জুলাই) নির্বাচন কমিশনের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনার ও ইসি সচিবের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, জাপান ও চীনের নির্বাচন পর্যবেক্ষকরা।

বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রসহ চারটি দেশের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান টেরি এল ইসলে বলেছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের ভিত্তি নেই। এটি অসাংবিধানিক। সে জন্য এ ব্যাপারে আলোচনায় আমাদের আগ্রহ নেই।

বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, অক্টোবরের আগে তপশিল দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। সেক্ষেত্রে ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৈঠকের বিষয়ে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন এবং পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। তারা আমাদের দেশের নির্বাচনী আইনকানুন সম্পর্কে জানতে চেয়েছেন।

ইসি সচিব মো. জাহাংগীর সাংবাদিকদের বলেন, বৈঠকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে। ওনারা আমাদের নির্বাচনী আইন ও পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছেন। অবাধ নির্বাচন আয়োজনে ইসি কীভাবে কাজ করে, তাও জানতে চান। আমরা সেগুলো তুলে ধরেছি। এ ছাড়া বিভিন্ন নির্বাচনে প্রার্থীর ওপর হামলায় ইসি কী ব্যবস্থা নিয়েছে, সেটিও জানতে চেয়েছেন প্রতিনিধিরা। আমরা তা তুলে ধরেছি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com