শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আজ জন্মভূমি মুরাদনগরে আসছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

  |   শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আজ জন্মভূমি মুরাদনগরে আসছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

★দূর্গা রাম পাইলট উচ্চ বিদ্যালয়ে দেওয়া হবে গণসংবর্ধনা

★সমগ্র উপজেলা জুড়ে লেগেছে সাঁজোয়া রং
★দেশের গর্ব উপদেষ্টা সজীবকে বরণে প্রস্তুত ভেন্যু

নাদিমুল আল তানভীর (মুরাদনগর উপজেলা) প্রতিনিধিঃ
আজ শনিবার(৩০শে নভেম্বর) নিজ জন্মভূমি কুমিল্লার মুরাদনগরে গণসংবর্ধিত হবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ উপলক্ষে শনিবার দুপুর ২ টায় কুমিল্লার মুরাদনগর দূর্গা রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল গণসংবর্ধনার আয়োজন করেছে উপজেলাবাসী। গণসংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া বক্তব্য দেবেন। তারপর তিনি নিজ গ্রাম আকবপুরে যাবেন।

সংবর্ধনা আয়োজক কমিটি জানান, কুমিল্লার গর্ব মুরাদনগরের কৃতি সন্তান জুলাই-আগস্ট বিপ্লবের অন্যতম নায়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে বরণ করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রতিটি ওয়ার্ড থেকে বিপ্লবী জনতারা আসবে। ব্যাপক লোকের সমাগম ঘটবে। উপদেষ্টার আগমন ঘিরে গোটা উপজেলায় সাজ-সাজ রব। পোস্টারিং, মাইকিং সহ ব্যাপক প্রচারণা করা হয়েছে। তরুণ এই উপদেষ্টাকে সংবর্ধনা দিতে মুখিয়ে আছেন উপজেলার নানা শ্রেণী পেশার মানুষ। আসিফ মাহমুদের আগমনে উচ্ছ্বাসিত জেলার ছাত্র সমন্বয়ক ও আয়োজকবৃন্দ।

সূত্রে জানা গেছে, ৩০ নভেম্বর (শনিবার) ঢাকা থেকে সকালে সড়ক পথে কুমিল্লা জেলার মুরাদনগরের উদ্দেশ্যে রওনা দিবেন তিনি। দুপুরে মুরাদনগর দূর্গা রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় জনতার পক্ষ থেকে গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন। এসময় উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, স্থানীয় সরকার সচিব মোঃ নজরুল ইসলাম (রুটিন দায়িত্বে), উপদেষ্টার একান্ত সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন, সহকারী একান্ত সচিব এবং উপদেষ্টার ব্যাক্তিগত কর্মকর্তা মোঃ মাহফুজুল হক ভূইয়াসহ সফরকালীন ব্যক্তিগণ উপস্থিত থাকবেন।

এবিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান জানান, মধ্যাহৃ ভোজের পূর্বেই মাননীয় উপদেষ্টা উপজেলার সকল কর্মকর্তাদের সাথে একটি মতবিনিময় করবেন। তারপর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন। মুরাদনগরবাসীর পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com