শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আতিয়া মসজিদ বাংলাদেশি নোটে ফিরিয়ে আনার জন্য টাংগাইল জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ

মাকসুদ আল নাজির টাংগাইল প্রতিনিধি:   |   রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আতিয়া মসজিদ বাংলাদেশি নোটে ফিরিয়ে আনার জন্য টাংগাইল জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ

আতিয়া মসজিদ বাংলাদেশের প্রাচীন স্থাপত্যের মধ্যে একটি। মুঘল আমলে ১৬০৯ সালে নির্মিত হয় এই আতিয়া মসজিদ।এটি টাংগাইল জেলার দেলদুয়ার উপজেলায় অবস্থিত। ৯৬-৯৭ সালের বাংলাদেশের ১০ টাকার নোটে যুক্ত ছিলো আতিয়া মসজিদের প্রতিকৃতি। যদিও পরবর্তীতে সেটিকে সড়িয়ে ফেলা হয় এবং নানান রাজনৈতিক দলের নেতার ছবি স্থান পায় বিভিন্ন নোটে।

আতিয়া মসজিদকে আবারও বাংলাদেশি নোটে ফিরিয়ে আনতে আজ (৫ জানুয়ারি) দুপুর ১২ টা ৩০ মিনিটে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নানান স্তরের ব্যাক্তিদের নিয়ে স্মারকলিপি প্রদান করা হয় টাংগাইল জেলা প্রশাসক শরিফা হকের নিকট।উপস্থিত ছিলেন মাসুদুর রহমান রাসেল,আবু আহমেদ শেরশাহ, ফাতেমা বিথী,রাকিবুল রাজু,মনসুর হেলাল,মাকসুদ আল নাজির প্রমুখ।

এছাড়াও টাংগাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চলমান সংকট সমাধান,নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও অপরাধীদের বিচারের দাবি করা হয়।হয়রানি মূলক মিথ্যা মামলার সঠিক তদন্তেরও দাবি রাখেন তারা।মাননীয় ডিসি এবং দায়িত্বশীলরা কার্যকর ভূমিকা রাখবেন বলে আশ্বাস দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com