শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আলফাডাঙ্গায় অর্পিত সম্পত্তি জাল দলিলের আত্মসাতের জালিয়াতে আদালতে কারাদণ্ড

আব্দুস সালাম মোল্লা   |   শনিবার, ২৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আলফাডাঙ্গায় অর্পিত সম্পত্তি জাল দলিলের আত্মসাতের জালিয়াতে আদালতে কারাদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় সরকারি অর্পিত সম্পত্তি জাল দলিলের মাধ্যমে আত্মসাতের চেষ্টার ঘটনায় দীর্ঘ এক দশকের আইনি লড়াই শেষে জালিয়াতি চক্রের সাত সদস্যকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে চক্রের মূলহোতা আকবর মোল্লাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দলিলের এক সাক্ষীকে ৭ বছর এবং অপর পাঁচজনকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে বেকসুর খালাস দেওয়া হয়।

ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. রকিবুল ইসলাম বিশ্বাস বৃহস্পতিবার রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার নথি সূত্রে জানা যায়, আলফাডাঙ্গার পণ্ডিতবানা গ্রামের শারীরিক প্রতিবন্ধী সন্তানসহ বসবাসকারী লক্ষী রানী দাস পাঁচুড়িয়া মৌজার ১৭১ শতাংশ সরকারি অর্পিত জমি নিয়মিত ইজারা দিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। ২০১৬ সালে কোটি টাকা মূল্যের ওই জমি দখলের উদ্দেশ্যে স্থানীয় প্রভাবশালী আকবর মোল্লার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র ভূমি অফিসের খাজনা দাখিলা জাল করে ভুয়া সাব-কবলা দলিল সম্পাদন করে।

পরবর্তীতে ভূমি সহকারী কর্মকর্তার মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তে নেমে দেখতে পায়, দলিলে উল্লেখিত দাতা ও সাক্ষীদের টিপসই এবং খাজনার রশিদ সম্পূর্ণ ভুয়া। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে জালিয়াতি প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com