শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আসাল মিশিগান চ্যাপ্টারের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কামরুজ্জামান হেলাল:   |   মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আসাল মিশিগান চ্যাপ্টারের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রবিবার দুপুরে ওয়ারেন সিটির একটি রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্রে আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে আসাল মিশিগান চ্যাপ্টারের এক নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় চ্যাপ্টারের ২০২৫ সালের খসড়া কমিটির সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন আসাল মিশিগান চ্যাপ্টারের সভাপতি জনাব সৈয়দ আলী রেজা, অনুষ্ঠান পরিচালনা করেন চ্যাপ্টারের সাধারণ সম্পাদক জনাব মিনহাজ রাসেল চৌধুরী। সভায় আগামী সাধারণ নির্বাচনে ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস এবং মিশিগান ষ্টেটের ডেমোক্রেটিক প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়।

উক্ত সভায় মিশিগান স্টেটের সমস্ত ডেমোক্রেটিক প্রার্থীদের নির্বাচিত করার জন্য বাংলাদেশী আমেরিকানদের প্রতি আহ্বান জানানো হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসাল মিশিগান চ্যাপ্টারের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মাহবুব খান, পরিচালক নাঈম চৌধুরী, অপ্রেশ বড়ুয়া, মহিবউদ্দিন জেমস, তাওহীদ নেওয়াজ, মাঈন উদ্দিন চৌধুরী, বাংলা প্রেসক্লাব মিশিগানের সভাপতি শামীম আহসান, আরটিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, বাংলাভিশনের মিশিগান প্রতিনিধি সাহেল আহমেদ সহ কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com