শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইতালির পাদোভায় চাঁদপুর সোসাইটি সামাজিক সংগঠনে কচুয়ার সন্তান মাজহারুল ইসলাম মানিক ও মোহাম্মদ আলাউদ্দীন নির্বাচিত

মোঃ সবুর খাঁন   |   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৯৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইতালির পাদোভায় চাঁদপুর সোসাইটি সামাজিক সংগঠনে কচুয়ার সন্তান মাজহারুল ইসলাম মানিক ও মোহাম্মদ আলাউদ্দীন নির্বাচিত

চাঁদপুর জেলার ৮ টি উপজেলার প্রবাসীদের কে নিয়ে গঠিত হলো “চাঁদপুর সোসাইটি পাদোভা” সামাজিক সংগঠন। গতকাল ১৩ ই সেপ্টেম্বর রবিবার ইতালির পাদোভায় উৎসব মূখর পরিবেশে এ কমিটি গঠন করা হয়েছে। এতে, চাঁদপুর সোসাইটির নব নির্বাচিত সভাপতি হিসেবে মোঃ খোরশেদ আলম ও মোঃ সাইফুল ইসলাম কে সাধারণ সম্পাদক ঘোষনা করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। চাঁদপুরের কচুয়া উপজেলার ০৫ নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের কৃতিসন্তান চাঁদপুর সোসাইটির সিনিয়র সহ সভাপতি হিসেবে মাজহারুল ইসলাম মানিক ও মোহাম্মদ আলাউদ্দীন কে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এসময় নির্বাচিত সদস্যবৃন্দরা বলেন, প্রবাসে এসে দেশের প্রতি আমাদের দেশপ্রম ও সামাজিক উন্নয়নের প্রতি ধারাবাহিক ভাবে আমরা কাজ করে যাবো। চাঁদপুর সোসাইটি পাদোভা সামাজিক সংগঠনটি আরও প্রচার-প্রসারে সকল সদস্যের সাথে মিলে-মিশে দেশের জন্য আরও কার্যকর ভূমিকা রাখবে বলে বিশ্বাস রাখে, ইনশাআল্লাহ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com