ইবি প্রতিনিধি: | রবিবার, ২৮ জুন ২০২৬ | প্রিন্ট | ৫২ বার পঠিত | পড়ুন মিনিটে
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের উদ্যোগে ‘ক্লিন ক্যাম্পাস’ এবং ‘বৃক্ষরোপন-২০২৬’ কর্মসূচির উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান। এসময় তিনি ক্যাম্পাসে নিজ হাতে ময়লা পরিষ্কার শুরু করেন। আজ রবিবার (২৮ জুন) দুপুরে প্রশাসন ভবনের সামনে বৃক্ষরোপন ও ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য।
এসময় বৃক্ষরোপণ ও ক্লিন ক্যাম্পাস কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মো. আলিমুজ্জামান, জেলা বিএনপির সদস্য সচিব ও কর্মসূচির উপদেষ্টা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ক্যাম্পাস সূত্রে, ‘ক্লিন ক্যাম্পাস’ এবং ‘বৃক্ষরোপন-২০২৬’ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণার পর ইবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে বৃক্ষের চারা তুলে দেওয়া হয়। পরে সচেতনতামূলক যাত্রা শেষে শহিদ জিয়াউর রহমান ভিত্তিপ্রস্তরে দোয়া, মোনাজাত ও বৃক্ষরোপণ করা হয়। এরপরে উপাচার্যের নেতৃত্বে ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাস পরিষ্কারের অভিযান চালান তিনি। এবারের মাসব্যাপী কর্মসূচিতে ২০ প্রজাতির ১০ হাজার গাছ বিতরণ ও রোপণ করবে বলে জানান আয়োজক কমিটি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, “এই ক্যাম্পাসটি আমাদের প্রাণের ক্যাম্পাস। এখানকার জীববৈচিত্র্য বাঁচিয়ে রাখার দায়িত্ব সবার। আজকে এই কর্মসূচি উদ্বোধন করা হলেও আগামী একমাস চলবে। এটি আমাদের বহু আগের পরিকল্পনা। আমি আজ এই ‘ক্লিন ক্যাম্পাস ও বৃক্ষরোপণ’ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করছি। বৃক্ষরোপণের জন্য জায়গা নির্বাচন গুরুত্বপূর্ণ। প্রকৌশলী ও এস্টেট অফিসকে দায়িত্ব দেওয়া হয়েছে।”
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com