শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

উইন্ডসর ওয়েস্ট ফেডারেল লিবারেল অ্যাসোসিয়েশনের নতুন বোর্ড নির্বাচিত, রেকর্ড অংশগ্রহণে ‘ভূমিধ্বস বিজয়’

আন্তর্জাতিক ডেস্ক,ফখরুল ইসলাম:   |   শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৩৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

উইন্ডসর ওয়েস্ট ফেডারেল লিবারেল অ্যাসোসিয়েশনের নতুন বোর্ড নির্বাচিত, রেকর্ড অংশগ্রহণে ‘ভূমিধ্বস বিজয়’

কানাডার অন্টারিও প্রদেশের উইন্ডসর শহরে Windsor West Federal Liberal Association (WWFLA)-এর বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হয়েছে। সভায় রেকর্ডসংখ্যক সদস্যের অংশগ্রহণের মধ্য দিয়ে নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে বিজয়ী প্যানেল ‘ভূমিধ্বস বিজয়’ অর্জন করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গত ১৬ আগস্ট ২০২৬ (রোববার) উইন্ডসরের Giovanni Caboto Club-এর Galileo Hall ও Verdi Hall-এ এ AGM অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক সময়ের মধ্যে Windsor West Liberal Association-এর কোনো AGM-এ এত বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতি দেখা যায়নি।
নির্বাচন পর্যবেক্ষণ ও ভোট প্রদান করতে উপস্থিত ছিলেন উইন্ডসরের বিশিষ্ট রাজনীতিবিদ ও কানাডার সাবেক মন্ত্রী সিনেটর স্যান্ড্রা পুপাটেলো (Sandra Pupatello)। তাঁর সমর্থিত একটি প্যানেলও নির্বাচনে অংশ নেয়, যা কানাডার গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
এবার পরিচালনা পর্ষদের ১১টি পদের মধ্যে একটি পদে একমাত্র প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ১০টি পদের জন্য ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচন ছিল অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ।
নবনির্বাচিত পরিচালনা পর্ষদ
সভাপতি: সাইফুল ভূঁইয়া
সহ-সভাপতি: মোহাম্মদ জালাল উদ্দিন
সাধারণ সম্পাদক: নজরুল ইসলাম
অর্গানাইজেশন চেয়ার: শামীম মমতাজ
পলিসি চেয়ার: আবদুল্লাহ আল মামুন
ডিরেক্টর-অ্যাট-লার্জ: ফারজানা আক্তার
ডিরেক্টর-অ্যাট-লার্জ: রাবিউল বিপ্লব
ডিরেক্টর-অ্যাট-লার্জ: সাদাত জামিল
ডিরেক্টর-অ্যাট-লার্জ: ফাতেমা জহুরা
ডিরেক্টর-অ্যাট-লার্জ: সৈয়দা নিগার সুলতানা
ডিরেক্টর-অ্যাট-লার্জ: জুহের তুহিন
নবনির্বাচিত বোর্ডের সামনে স্থানীয় সংগঠনকে আরও শক্তিশালী করা, সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধি, নীতিগত আলোচনা এগিয়ে নেওয়া এবং ভবিষ্যৎ নির্বাচনের প্রস্তুতি গ্রহণের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।
আয়োজকদের ভাষ্য, রেকর্ডসংখ্যক সদস্যের উপস্থিতি ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন প্রমাণ করে Windsor West-এ লিবারেল সংগঠনকে আরও শক্তিশালী ও সক্রিয় করার বিষয়ে সদস্যদের আগ্রহ ও প্রত্যাশা আগের চেয়ে অনেক বেশি।

নবনির্বাচিত বোর্ডকে অভিনন্দন জানিয়ে নেতাকর্মীরা বলেন, এ ভূমিধ্বস বিজয়ের পেছনে টিমের প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নতুন নেতৃত্বের হাত ধরে Windsor West Federal Liberal Association আরও ঐক্যবদ্ধ, শক্তিশালী ও কার্যকরভাবে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা সবার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com