রুমন হোসেন জিলহজ্ব, | সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১১৮৯ বার পঠিত | পড়ুন মিনিটে
রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত H. E Kr Brent T christensen ৩০ আগস্ট উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে নীলফামারী ও লালমনিরহাটের তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শনের অংশ হিসাবে সেখানে তিস্তা ব্যারাজ এলাকায় পৌঁছান। পরে ব্যারাজের বিভিন্ন অংশ পায়ে হেঁটে ঘুরে দেখেন। এ সময় তিনি তিস্তা নদী, ব্যারাজের বিভিন্ন স্থাপনা ও আশপাশের এলাকা পরিদর্শন করেন।
রবিবার (৩০ আগস্ট) দুপুরে সফরের অংশ হিসেবে তিনি তিস্তা ব্যারেজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হন।
তিনদিনের এই সফরকালে রাষ্ট্রদূত রংপুর বিভাগের এই পাঁচ জেলার বিভিন্ন শিল্প-কারখানা, চা বাগান, ধর্মীয় প্রতিষ্ঠান ও ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখবেন। তবে তার এই সফরের সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে তার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

তিস্তা ব্যারেজ পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সহধর্মিনী ডিয়ান ডাও, পানি উন্নয়ন বোর্ডের রংপুর অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোহা. সরফরাজ বান্দা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিজানুর রহমান ও ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এছাড়াও স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মার্কিন রাষ্ট্রদূতের তিস্তা ব্যারাজ পরিদর্শনকে ঘিরে এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com