মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ৭৬ বার পঠিত | পড়ুন মিনিটে
যশোরের মনিরামপুর উপজেলা বাসির চরম দুর্ভোগের অন্য তম কারন,ও গলার কাঁটা হয়ে দেখা দিয়েছে ডায়ের খাল। যেখানে মনিরামপুর ও কেশবপুর উপজেলার ৫/৬ টি ইউনিয়নের মানুষের গলার কাঁটা হয়ে দেখা দিয়েছে ডায়ের খাল।
ইই দুই উপজেলা ৫/৬ টি ইউনিয়নের মানুষ আয প্রায় দুই মাসের বেশি সময় ধরে পানি বন্দী হয়ে বাস বাস করছে। মানুষের উঠানে কোমর পানি কারোর ঘরের ভিতর হাটু পানি এমন অবস্থায় তারা মানবেতর জীবনযাপন করছে কেউ বা অর্ধহারে কেউ বা অনাহারে দিন কাটাচ্ছে,কিন্তু তাদের এই দুঃখ দুর্দশা দেখার যেন কেউ নেই।
ভবদহের পানি নিস্কাসনের জন্য যখন রাষ্ট্রিয ভাবে বিভিন্ন উদ্যোগের কথা শোনেন তখন এই ডায়ের খালের কারণে যাঁরা পানি বন্দী হয়ে আছে তাদের মুখ টা চুপসে যায়, কারন হিসেবে অনেকে বলেন সবাই শুধু ভবদহ নিয়ে ব্যস্ত কিন্তু আমাদের নিয়ে কেউ ভাবেনা আমরা যে পানিতে তলিয়ে আছি আমাদের পানি থেকে বাচাঁনো জন্য আমাদের ডায়ের খালের কথা সেখান থেকে পানি নিস্কাসনের জন্য কেউ ভাবেনা সবাই শুধু ভবদহ নিয়ে ব্যস্ত।
যেখান দিয়ে ২৭ টি বিলের পানি নিস্কাসন হয় সেখানে কারোর কোন খেয়াল নেই, এই ২৭ বিলের পাশে বসবাস করি পানি বন্দী লোকজন নিজেদের চেষ্টায় বিভিন্ন ভাবে অর্থ যোগাড় করে ডায়ের খালে পানি নিস্কাসনের জন্য চেষ্টা করে যাচ্ছে,। তাতে ভালো কোন ফল না পাওয়াই চরম হতাশা গ্রস্থ হয়ে পড়ছে বন্যাকবলিত মানুষ গুলো।
তারা ভবদহের পাশাপাশি ডায়ের খালেও সেচ প্রকল্পের আওতায় এনে তাদের যেন বাঁচার সুযোগ করেদেন সেজন্য বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্ত ভোগী বন্যাকবলিত লক্ষ লক্ষ মানুষ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com