শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

একমাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটিতে সবাই পরিচয় পাবেন: শাখা ছাত্রদল আহ্বায়ক

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   |   শনিবার, ১১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

একমাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটিতে সবাই পরিচয় পাবেন: শাখা ছাত্রদল আহ্বায়ক
১৪২

 

একমাসের মধ্যে অনুষদ এবং হল ভিত্তিক পূর্ণাঙ্গ কমিটিতে পদ প্রত্যাশী সকলে পরিচয় পাবেন বলে মন্তব্য করেছেন নবগঠিত শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন। এসময় তিনি আরও বলেন– আহ্বায়ক কমিটিতে পদ বঞ্চিত সবাই ধৈর্য ধারণ করুন এবং সকলে আমাদের সহযোগিতা করুন।

শনিবার (১১ জুলাই) সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে আহ্বায়ক কমিটি গঠিত হওয়ায় বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

এসময় মাসুদ রুমি মিথুন আরও বলেন, “কোনো প্রকার গ্রুপিং ছাড়াই ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে প্রতিষ্ঠিত করতে রাফিজের সাথে, পারভেজের সাথে সর্বোপরি আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে হবে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। তারা কোনো যৌক্তিক দাবি আদায়ে আন্দোলন করলে প্রয়োজন হলে আমরা দাবি আদায়ে প্রশাসনের বিপক্ষে অবস্থান নিবো। সর্বোপরি আমাকে যারা সহযোগিতা করেছে, এই কমিটি বাস্তবায়নে যারা সহযোগিতা করেছে, কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক সহ দেশনায়ক তারেক রহমান কে শুভেচ্ছা জানাই।

উল্লেখ্য এসময় আহ্বায়ক মাসুদ রুমি মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক শাহেদ আহম্মেদ, নতুন কমিটির সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com