শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এনসিপি জামালপুর জেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাড. আবু সাইদ মো. শামীমকে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

ফারিয়াজ ফাহিম   |   সোমবার, ২৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এনসিপি জামালপুর জেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাড. আবু সাইদ মো. শামীমকে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা
১৪৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জামালপুর জেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় অ্যাড. আবু সাইদ মো. শামীমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।

সোমবার (২৭ জুলাই) জেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তাঁরা নতুন দায়িত্ব পালনে শামীমের সফলতা কামনা করেন এবং জামালপুরে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ফুলেল শুভেচ্ছা গ্রহণ শেষে অ্যাড. আবু সাইদ মো. শামীম নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দলের কেন্দ্রীয় নেতৃত্ব আমার ওপর যে আস্থা রেখেছে, তা আমি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের চেষ্টা করব। জামালপুরে জাতীয় নাগরিক পার্টিকে আরও সুসংগঠিত ও গণমানুষের দলে পরিণত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।”

এ সময় এনসিপি জামালপুর  পৌরসভার মেয়র প্রার্থী আবিদ সৌরভ, জাতীয় ছাত্রশক্তি জেলা সদস্য সচিব আহাদ হোসেনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com