নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: | শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৬৫ বার পঠিত | পড়ুন মিনিটে
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাকে ‘নারায়ণগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্স’-এর নব-গঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। এই গুরুদায়িত্ব অর্পণ করায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের মাননীয় সাংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ভাইয়ের প্রতি, যার দিকনির্দেশনায় আমরা সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত।
একই সাথে ধন্যবাদ জানাই কেন্দ্রীয় জিয়া সাইবার ফোর্সের সম্মানিত সভাপতি জনাব আব্দুল জলিল ভাই এবং সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আরিফুল ইসলাম তানিম ভাইকে। আপনাদের এই আস্থা ও বিশ্বাস আমার চলার পথের অনুপ্রেরণা হয়ে থাকবে।
বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি নারায়ণগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্সের সংগ্রামী সভাপতি জনাব মোঃ মারুফ আহমেদ রোমান ভাই এবং সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোঃ খোকন রানা ভাইকে, যারা আমাকে এই পথচলায় যোগ্য মনে করেছেন। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সাথে পালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।
সবাই আমার জন্য দোয়া করবেন।
ধন্যবাদান্তে,
সৈয়দ আরিফুল ইসলাম আরিফ
সহ-সভাপতি (নব-নির্বাচিত), নারায়ণগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্স।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com