শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে নীলফামারীতে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

নীলফামারী প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে নীলফামারীতে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ
৬১

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এডিপির উদ্যোগে নীলফামারী সদর উপজেলার টুপামারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

চারা বিতরণ কর্মসূচিতে প্রতিটি শিক্ষার্থীকে একটি করে লিচু ও একটি করে কাঁঠাল গাছের চারা দেওয়া হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের গাছ লাগানো ও পরিচর্যায় উৎসাহিত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন টুপামারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান মাসুদ এবং ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এডিপির প্রোগ্রাম অফিসার প্রশান্ত বাসকে।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে গাছের চারা রোপণ ও নিয়মিত পরিচর্যার আহ্বান জানান। তারা বলেন, আজকের একটি গাছ ভবিষ্যতে পরিবেশ সুরক্ষা, পুষ্টি নিশ্চিতকরণ এবং অর্থনৈতিকভাবে উপকার বয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com