নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৪৪২ বার পঠিত | পড়ুন মিনিটে
মোঃ সবুর খাঁন, কচুয়াঃ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশন। সেই সুবাধে কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের সম্ভান্ত্র মুসলিম পরিবারের সন্তান সাংবাদিক মোঃ আতাউল করিম। ইতোমধ্যেই চেয়ারম্যান পদে কড়ইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সর্মথন পেতে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাবেক সফল ছাত্রনেতা, কচুয়া উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির প্রচার সম্পাদক ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আতাউল করিম কে সম্ভাবনা হিসেবে দেখছেন স্থানীয় এলাকাবাসী। তবে, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এমপি’র অত্যন্ত আস্থাভাজন বিএনপির একজন সক্রিয় কর্মী-দলের দূ-র্দিনে সব সময় ও গনতন্ত্র পুনরুদ্ধারে জনগনের ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্য প্রতিটি বিগত আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অকূতোভয় জাতীয়তাবাদী আর্দশের সৈনিক ও রাঝপথের তূখোড় সাবেক সফল ছাত্রনেতা সাংবাদিক মোঃ আতাউল করিম ছিলেন এক অন্যন্য নাম। যিনি দীর্ঘ দিন জাতীয়তাবাদী দলের জন্য কারাবরন, হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন অসংখ্যবার-তারপরও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কচুয়ার বিএনপির অভিভাবক শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এর রাজনৈতিক আর্দশ থেকে এক চুল পরিমানও পিছপা হননি। তিনি আশা প্রকাশ করেন অতীত, ত্যাগ, দলের প্রতি ভালোবাসা সকল কিছু বিবেচনা করে ও পরিবেশ-পরিস্থিতি পর্যক্ষেণ করে প্রার্থী হওয়ার ব্যাপারে কচুয়া উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন বলে শতভাগ আশাবাদী। তিনি ইতোমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন কড়ইয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের পাড়া, মহল্লা, অলি-গলিতে ও চায়ের দোকানে সকলের মুখে-মুখে ও কর্মী-সমর্থকরা প্রার্থীতার কথা জানান দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাংবাদিক মোঃ আতাউল করিম এর পক্ষে প্রচার-প্রচারনা শুরু করেছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com