মোঃ সবুর খাঁন | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৪৮৯ বার পঠিত | পড়ুন মিনিটে
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম অফিসারের নির্দেশক্রমে ও পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ রাশেদুল হক এর নেতৃত্বে অত্র থানায় কর্মরত এসআই(নিরস্ত্র) ফ.ম. শাহজাহান সঙ্গীয় ফোর্সনিয়ে গত ১৫ ই আগষ্ট কচুয়া থানাধীন উজানী সাকিনস্থ দরগার বাড়ীর কোনায় তিন রাস্তার মোড় পাকা রাস্তার উপর থেকে বিশেষ অভিযান পরিচালনা করা কালে চান্দিনা থানার বড়কড়ই গ্রামের হোতার বাড়ীর ছফিউল্ল্যাহর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ রাশেদ আলম (৩৩) কে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। ঘটনার বিবরনে জানা যায়, তাহার দেহ তল্লাশী করিয়া ৫০ গ্রাম গাঁজা, যাহার মূল্য অনুমান ১০০০/-(এক হাজার) টাকা উদ্ধার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর এর কচুয়া থানায় গত ১৫ সেপ্টেম্বর, ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়। ধৃত আসামীকে অদ্য ১৬ ই সেপ্টেম্বর তারিখে বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারায় চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com