মোঃ সবুর খাঁন,কচুয়াঃ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | প্রিন্ট | ৪০১ বার পঠিত | পড়ুন মিনিটে
ত্যাগী ও দলের দূ-সময়ে থেকে বিএনপির আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় সাবেক ছাএনেতা চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ১১নং গোহট দক্ষিন ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড’র সাবেক মেম্বার মরহুম মোঃ হানিফ মেম্বার এর সূযোগ্য সন্তান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ।
বিএনপির রাজনীতিতে যারা ত্যাগী নিরঅহংকার ও কর্মী বান্ধব সংগঠক তারাই অসহায় গরিব সাধারন জনগনের বিপদে-পাশে থাকবে তাদেরকেই নির্বাচিত করবে ভোটাররা। তবে আসন্ন ১১নং গোহট দক্ষিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবারে চিএ সম্পূর্ন রুপে ভিন্ন । তবে সাধারণ জনতার সাথে কথা বলে এমনই তথ্য জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার আভাস পাওয়া যাচ্ছে তৃণমুল পর্যায়ের ভোটারদের মাঝে।
আসন্ন ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল পলাশ বলেন, ১১ নং গোহট দক্ষিন ইউনিয়নের সাধারণ মানুষ এখনো অনেকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। শিক্ষা ও যাতায়াত ব্যবস্থায় রয়েছে অনেকটা পিছিয়ে। বিগত সময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফ্যাসিষ্ঠ সরকারের রাতের ভোটে নির্বাচিত চেয়ারম্যন তাদের অদক্ষতা, লুটতরাজ,দূর্নীতি ও অযোগ্যতার কারনে জনগনের দৌঁড়গোড়ায় কাঙ্খিত সেবা পৌঁছে দিতে ব্যর্থতার প্রমান দিয়েছেন।
জনগনের ভোটে নির্বাচিত সেই চেয়ারম্যানের অদক্ষতা এবং ব্যর্থতার কারনেই এখন পর্যন্ত উপজেলার অন্যান্য ইউনিয়নের চেয়ে অনেকটা অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত রয়েছেন ১১ নং গোহট দক্ষিন ইউনিয়নের কয়েক হাজার সাধারণ জনগন। তিনি আরো বলেন, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ জনতা সেইসব অদক্ষ, ব্যাক্তিদেরকে ইউনিয়নের সচেতন জনগন ইউনিয়নের চেয়ারম্যান হিসেব রায় দিবে না কিংবা দেখতেও চায় না। এখানে সকল পর্যায়ের উন্নয়ন, ফ্যাসিষ্ট সরকারের সংস্পর্শে যারা ছিলো তাদেরকে আর চাইবে না।
ইউনিয়ন পরিষদের কাজে গতিশীলতা ফিরিয়ে আনতে হলে দক্ষ, ত্যগী সাধারণ জনতার পাশে যারা সবসময়ই ছিলো এবং তরুণ নেতৃত্বের লোককেই রায় দিবে ইনশাআল্লাহ। ইউনিয়নের মানুষ এখন আগের চেয়ে অনেকটাই সচেতন হয়েছেন। আগামী নির্বাচনে ইউনিয়নের সাধারণ সচেতন নাগরিকগণ একজন শিক্ষিত, দক্ষতাসম্পন্ন, যোগ্য ও সৎ ব্যাক্তিকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন।
এসময় সাবেক এই ছাএনেতা ও প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রধান সমম্নয়ক জাফর ইকবাল পলাশ আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে আগ্রহী নির্বাচনে জনবিচ্ছিন্ন নয়, এখানের সকল শ্রেণী-পেশার সাধারণ মানুষের দোয়া ও আন্তরিক ভালবাসা এবং তাদের আস্থা অর্জনের মাধ্যমেই নির্বাচনে বিজয়ী হয়ে একজন জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে জনগনের ন্যায্য অধিকার তাদের কাছে পৌঁছে দিতে চাই।
আসন্ন ১১নং গোহট দক্ষিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকার সাধারন জনগন তাদের পবিত্র আমানত মহামূল্যবান ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে, জনগনের সেবক হিসেবে সততা ও দক্ষতার সাথে নিজের সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষের মৌলিক অধিকার আদায়ে সক্ষম হবো বলে আমি আশাবাদী।
নির্বাচিত হলে সাধারন জনগনের গুরুদায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের মাধ্যমে অসহায় গরিব মানুষের ভাগ্য উন্নয়নে আমি কাজ করে যাবো, ইনশাআল্লাহ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com