শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কচুয়ার জাতীয়তাবাদী প্রবাসী দলের কমিটি গঠন

ওমর ফারুক সাইম, কচুয়া   |   বুধবার, ২২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কচুয়ার জাতীয়তাবাদী প্রবাসী দলের কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের কমিটি গঠিত হয়েছে। ৫৩ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক বিতারা ইউনিয়নের কৃতি সন্তান মালয়েশিয়া প্রবাসী মো.আলী শরীফ, মালয়েশিয়া প্রবাসী সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াজ প্রধান ও সদস্য সচিব ওমান প্রবাসী ইউসুফ ভূঁইয়া।

২০ অক্টোবর সোমবার কচুয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক হুমায়ুন কবির প্রধান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান পাঠান ও সদস্য সচিব মঞ্জুর আহমদ সেলিম এ কমিটি অনুমোদন প্রদান করেন।
নব নির্বাচিত কমিটির আহ্বায়ক আলী শরীফ জানান, কচুয়ার জাতীয়তাবাদী আদর্শের প্রতি আস্থাশীল যেসব প্রবাসীগন বাংলাদেশের বাহিরে বিশ্বের ভিন্ন দেশে বসবাস করেন তাদের সুখে দু: খে, পাশে থাকা ও প্রবাসে সহযোগিতা করার জন্য জাতীয়তাবাদী প্রবাসী দল গঠিত হয়েছে এবং কচুয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আমাদের প্রবাসী দলের অনুমোদন দেয়া হয়েছে। আমরা নিষ্ঠা ও সততার সাথে দায়িত্বদায়িত্ব পালন করে জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করব। আমরা আত্মবিশ্বাসের সাথে দায়িত্ব পালনে সকলের সহযোগীতা কামনা করছি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com