শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দূর্যোগ ও জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স সার্ভিস এলাকার মানুষের চিকিৎসা সেবা প্রাপ্তিতে বড় ভূমিকা রাখবে … নাজমুন নাহার বেবী

মোঃ সবুর খাঁন, কচুয়াঃ   |   রবিবার, ২৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দূর্যোগ ও জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স সার্ভিস এলাকার মানুষের চিকিৎসা সেবা প্রাপ্তিতে বড় ভূমিকা রাখবে … নাজমুন নাহার বেবী
১১৮

চাঁদপুরের কচুয়া উপজেলার সাধারণ মানুষের জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নতুন দিগন্ত উন্মোচিত হলো। উপজেলার মাঝিগাছা মজুমদার বাড়ীর সন্তান প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান মজুমদার’র অর্থায়নে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেলে কচুয়ার মাঝিগাছা মাওলানা মবিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ০৩ নং বিতারা ইউনিয়ন প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম মানবিক এই মহতি উদ্যোগটি অর্থায়নে ছিলেন মোঃ কামরুজ্জামান মজুমদার (স্পেন প্রবাসী)।

এতে প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি মো. তাজুল ইসলাম’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন কচুয়ার সাংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এমপির সহধর্মিণী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুন নাহার বেবী।

প্রধান অতিথির বক্তব্যে নাজমুন নাহার বেবী বলেন, প্রবাসী ভাইদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। দূর্যোগ ও জরুরি মুহূর্তে এই অ্যাম্বুলেন্স সার্ভিস এলাকার মানুষের চিকিৎসা সেবা প্রাপ্তিতে বড় ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, অত্র এলাকার অসহায় ও দুস্থ রোগীদের জরুরি প্রয়োজনে এই অ্যাম্বুলেন্স সার্ভিস ২৪ ঘণ্টা সেবা প্রদান করবে। স্থানীয় বাসিন্দারা ০৩ নং বিতারা ইউনিয়ন প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরামের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। স্থানীয় এলাকাবাসী জানান, স্পেন প্রবাসী আসন্ন বিতারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান মজুমদার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে একটি জনকল্যাণমূলক অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে।

এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে স্বল্প খরচে বাংলাদেশের যেকোনো প্রান্তে রোগী পরিবহন করা যাবে। বিশেষ করে অসহায়, দরিদ্র, গর্ভবতী মা, জরুরি রোগী ও বিপদগ্রস্ত মানুষের জন্য এই সেবা হবে আশার আলো। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি মো.খায়রুল আবেদীন স্বপন, সাধারণ সম্পাদক মো. মাসুদ এলাহি সুভাস, সিনিয়র সহকারি পুলিশ সুপার

(কচুয়া সার্কেল) মোঃ আব্দুল হাই চৌধুরী, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম, উত্তর কচুয়া বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়াজী, সাবেক ছাত্রনেতা নূর মোহাম্মদ কচি, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব আলম মৃধা, কচুয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম মজুমদার, মোঃ মকবুল হোসেন পাটোয়ারী এবং মোঃ ইউসুফ খান, বিতারা পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন মাষ্টার, প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ আতিকুর রহমান মিন্টু, শামীম পারভেজ মিয়াজী, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী মোঃ সোহেল, উপজেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ লিটন প্রধান, উপজেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক আলী আকবর তুহিন, বিতারা পূর্ব ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক ও ০২ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোঃ নজরুল ইসলাম, বিতারা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবু ইউসুফ বকাউল, নেছার আহমেদ, আরহাম আরিফসহ অন্যান্য নেতৃবৃন্দগন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

এ বিভাগের আরও খবর

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com