শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কচুয়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হোসেন বাবুলের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও মোটরসাইকেল শোডাউন

মোঃ জুয়েল রানাঃ   |   শুক্রবার, ২৯ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কচুয়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হোসেন বাবুলের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও মোটরসাইকেল শোডাউন
৮৩

চাঁদপুরের কচুয়ায় ৪নং পালাখাল মডেল ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হোসেন বাবুল পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নের নেতাকর্মী ও জনসাধারণের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন।

২৯ মে শুক্রবার বিকেলে তিনি উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দহুলিয়া মোড় থেকে দলীয় নেতাকর্মীসহ প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন। এসময় তিনি পালাখাল,সফিবাদ, আইনপুর,শংকরপুর,আশারকোটা,দোয়াটি,বাচাঁইয়া,মেঘদাইর,এনায়েতপুর,দোজানা ও ভূঁইয়ারা গ্রাম সহ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হোসেন বাবুল বলেন,কচুয়ার সাংসদ মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ও বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সহ সভাপতি নাজমুন্নাহার বেবি’র পক্ষ থেকে আমি ইউনিয়নের সকল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছি। আমি বিএনপি থেকে এই ইউনিয়নের একজন চেয়ারম্যান পদপ্রার্থী। আমি আশা করি মাননীয় শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ভাই ও নাজমুন্নাহার বেবি আপার দোয়া এবং সহযোগিতা পেলে আমি চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন পালাখাল মডেল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মামুন, ইউনিয়ন ছাত্রদের সিনিয়র সহ সভাপতি আবু সাঈদ, ওয়ার্ড যুবদলের সভাপতি শামীম,ছাত্রদলনেতা
আরিফ,জিলানী,রাকিব,
মাসুদ,আহাদ,রাহিম, ও সাকিবুল হাসান প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com