কচুয়া প্রতিনিধিঃ | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৪৭ বার পঠিত | পড়ুন মিনিটে
চাঁদপুরের কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের পূর্ব আলীয়ারা গ্রামের পাটোয়ারী বাড়ীর সন্তান সুমন পাটোয়ারীর বিরুদ্ধে এক যুবতীকে ধর্ষনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া যায়।
যুবতীর চাচা সুমন পাটোয়ারী টয়লেটে লুকিয়ে পড়লে, এলাকার স্থানীয় লোকজন তাকে জনসম্মুখে বের করে আনে। পরে সুমনের মামা রফিকুল ইসলাম পাটোয়ারীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়। গ্রামবাসীর সাথে ভাতিজিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সুমন পাটোয়ারী ও তার মামা রফিকুল পাটোয়ারী এলাকায় গা ঢাকা দেয়।
এই ব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম বলেন, ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ পেয়েছি, অভিযোগের ভিত্তিতে আসামিদেরকে আটকের অভিযান চলছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com