শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কচুয়ায় পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা করলেন ঘাতক স্বামী

মোঃ জুয়েল রানা,কচুয়া প্রতিনিধিঃ   |   শুক্রবার, ২৬ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কচুয়ায় পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা করলেন ঘাতক স্বামী
৮৭

চাঁদপুরের কচুয়ায় স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার পাথৈর ইউনিয়নের হাটমুড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মরিয়ম আক্তার পাশ্ববর্তী কুমিল্লা জেলার তিতাস উপজেলার মুটুকি গ্রামের মো. দ্বীনেস মিয়ার মেয়ে। অভিযুক্ত স্বামী আলমগীর হোসেন হাটমুড়া গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানাযায়, প্রায় ১৮ বছর আগে ঘাতক স্বামী আলমগীরের সঙ্গে পাশ্ববর্তী কুমিল্লা জেলার তিতাস উপজেলার মুটুকি গ্রামের মো. দ্বীনেস মিয়ার মেয়ে মরিয়ম আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। প্রায় দুই বছর ধরে আলমগীর একই বাড়ির চাচাতো ভাই হুমায়ুনের স্ত্রী শাহীন আক্তারের (৩০) সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। প্রতিবাদ করলে আলমগীর প্রায় তার স্ত্রী মরিয়মকে মারধর করতেন।

বৃহস্পতিবার একই ঘটনায় আলমগীর মরিয়মকে বেধড়ক মারধর করলে তিনি জ্ঞান হারান। পরে সাচারের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

নিহতের ননদ ছায়েরা ও ভাতিজা মামুন জানান, এসব বিষয় নিয়ে আলমগীর এর আগেও কয়েকবার মরিয়মকে মারধর করেছে। এ নিয়ে কয়েক দফা সালিশ বৈঠকও হয়েছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত ঘাতক স্বামী আলমগীর পলাতক রয়েছেন। তাকে না পেয়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত পরকীয়া প্রেমিকা শাহীনা আক্তারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

এ ব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম বলেন গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘাতক স্বামীকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com