মোঃ সবুর খাঁন, কচুয়াঃ | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ | প্রিন্ট | ২৩৯ বার পঠিত | পড়ুন মিনিটে
জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই সারা দেশের ন্যায় চাঁদপুর জেলায় শুরু হয়েছে উপজেলার আওতাধীন ইউনিয়ন নির্বাচনে যোগ্য প্রার্থীতা বাছাই নিয়ে নানা আলোচনা সমালোচনা।
চেয়ারম্যান পদে অনেক জন প্রার্থীর নাম থাকলেও এর মধ্যে একজনের নাম শোনা যাচ্ছে, রাজনৈতিক অঙ্গণে পরিচ্ছন্ন মানের সক্রিয় নেতা, প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম ও উপজেলা যুবদলের সহ সভাপতি কামরুজ্জামান মজুমদার। এছাড়াও তিনি সুদীর্ঘ ৩০ বছর যাবত জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সরাসরি জড়িত, পেশায় একজন প্রবাসী, সৎ, পরোপকারী ও নিরহংকারী তরুণ সমাজসেবক। মনোনয়ন প্রত্যাশী অন্যদের চেয়ে জনতার রায়ে এখনও পর্যন্ত এগিয়ে থাকা উদীয়মান যুব নেতা কামরুজ্জামান মজুমদার বিতারা ইউনিয়নের মাঝিগাছা মজুমদার বাড়ীর সন্তান। আসন্ন বিতারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একজন যোগ্য দলীয় প্রার্থী হিসেবে সর্বত্র আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছেন তিনি।
বিতারা ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি প্রার্থীর একাধিক নাম শোনা গেলেও এর মধ্যে স্পেন প্রবাসী কামরুজ্জামান মজুমদার এর নামই আলোচনায় আসছে বারবার। বিতারা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীতার ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া না গেলেও তারুণ্যের গণজোয়ার বলে দিচ্ছে জনপ্রিয়তায় যুবদল ও প্রবাসী নেতা কামরুজ্জামান মজুমদার এর চেয়ারম্যানের বিজয় নিশ্চিত। বিতারা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করার পাশাপাশি এই ইউনিয়নকে শিক্ষাক্ষেত্রে উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ ও মাদকমূক্ত তরুন সমাজ গঠনের প্রতিশ্রুতি নিয়ে বিতারা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান পদ-প্রার্থী।
চেয়ারম্যানের নেতৃত্বের সুযোগ পেলে বিতারা ইউনিয়নে উন্নয়ন, সাধারণ মানুষের জন কল্যাণে কাজ করাসহ স্থানীয়দের ভাগ্যোন্নয়নে কাজ করার কথা জানান।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com