মোঃ সবুর খাঁন,কচুয়াঃ | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | প্রিন্ট | ৫৯ বার পঠিত | পড়ুন মিনিটে
চাঁদপুরের কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়নের বেরকোটা গ্রামের মিয়াজী বাড়ীর মৃত সাদেক মিয়াজীর ঘরে গতকাল রবিবার রাতে ডাকাতি করার প্রাক্কালে চিনে ফেলায় ঘরে থাকা স্ত্রী ৬৫ বছর বয়সী ফাতেমা বেগমকে জবাই করে হত্যা করেন সংঘবদ্ধ ডাকাত দল।
এসময় ডাকাত দল ঘরে থাকা স্বর্নালংকার, টাকা-পয়সা লুট করে নিয়ে যায়। এই নৃশংস হত্যাকান্ডের ঘটনায় কচুয়া থানার ইনচার্জ ওসি আজিজুল ইসলামের নির্দেশে একই গ্রামের ইয়াছিন মিয়াজী (২০) নামে এক ব্যক্তিকে আটক করেছে কচুয়া থানা পুলিশ। এই ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com