শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মহান মে দিবস পালিত

কয়রা উপজেলা প্রতিনিধি:বিএম আলামিন   |   শুক্রবার, ০১ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মহান মে দিবস পালিত
৬৬

খুলনার কয়রা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে র‍্যালি ও শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়।

শুক্রবার (১ মে) বিকাল ৪টায় কয়রা কপোতাক্ষ কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে কয়রা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফেডারেশনের নিজস্ব কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্লা শাহাবুদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি গাজি এনামুল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলার এডভোকেট মোস্তাফিজুর রহমান
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখার আমির মাওলানা মিজানুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলার সহ-সভাপতি শেখ আবুল কালাম আজাদ, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা নজরুল ইসলাম, কয়রা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ সুজাউদ্দীন এবং উত্তর বেদকাশী ইউনিয়নের আমির মাস্টার নুর কামালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথি বলেন, ঐতিহাসিক মে দিবসের চেতনা আজও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রেরণা জোগায়। ১৮৮৬ সালের রক্তঝরা আন্দোলনের ধারাবাহিকতায় শ্রমিকরা আজ ন্যায্য অধিকার আদায়ে সচেতন। তিনি শ্রমিকদের পেশাগত নিরাপত্তা, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

বক্তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্বারোপ করে বলেন, মে দিবস শুধু দাবি আদায়ের দিন নয়, বরং শ্রমজীবী মানুষের মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকারের দিন

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com