শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কয়রা মহেশ্বরীপুর ইউপি নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সালমান হায়দার সেলিম , তৃণমূলে ব্যাপক আলোচনা

কয়রা উপজেলা প্রতিনিধি:বিএম আলামিন ইসলাম:   |   রবিবার, ০৯ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কয়রা মহেশ্বরীপুর ইউপি নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সালমান হায়দার সেলিম , তৃণমূলে ব্যাপক আলোচনা

আসন্ন কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বইছে নির্বাচনী হাওয়া। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণার মাঠে বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন খুলনা জেলার ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান খুলনা জেলার স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য তরুণ সমাজ সেবক সালমান হায়দার সেলিম।

​তৃণমূল নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসীর সাথে আলাপকালে জানা যায়, সালমান হায়দার সেলিম
কেবল দলের একজন পরীক্ষিত নেতাই নন, তিনি বিগত বছরগুলোতে স্বৈরাচারী শাসনবিরোধী আন্দোলন ও রাজপথের প্রতিটি লড়াইয়ে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন। স্থানীয় রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের সক্রিয়তা এবং বিপদের সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে তাঁর এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
​মহেশ্বরীপুর ইউনিয়নের সাধারণ ভোটারা বলেন, আসন্ন ইউপি নির্বাচনে সৎ, যোগ্য এবং রাজপথের সাহসী নেতৃত্বকে দেখতে চায় ইউনিয়নবাসী। সেই বিবেচনায় দলের হাইকমান্ডের কাছে সালমান হায়দার সেলিম        জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতাকে গুরুত্বের সাথে বিবেচনা করার দাবি জানাচ্ছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী সালমান হায়দার সেলিম সাথে কথা বললে তিনি জানান, “আমি দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে রাজপথে থেকেছি এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতাকর্মীদের নিয়ে সরব ছিলাম। মহেশ্বরীপুর ইউনিয়নকে একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে আমি কাজ করতে চাই। দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তবে আমি জয়লাভের ব্যাপারে শতভাগ আশাবাদী।”

​বর্তমানে মহেশ্বরীপুর ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন এই নেতা, যা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার পথকে আরও সুগম করবে বলে মনে করছেন তাঁর অনুসারীরা।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com