জেলা প্রতিনিধি | বুধবার, ১৫ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১৪৪৬ বার পঠিত | পড়ুন মিনিটে
বরগুনার বেতাগীতে গ্রাম পুলিশদের যাতায়াতের কষ্ট লাঘব, কাজের গতি, সেবা ও তদারকি আরও দ্রুত ও কার্যকর করতে উপজেলায় কর্মরত ৬০ গ্রাম পুলিশ সদস্যদের বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে ৭টি ইউনিয়নের ৩ জন নারী ও ৫৭ জন পুরুষ গ্রাম পুলিশদের হাতে বাইসাইকেল তুলে দেন বেতাগী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহ..সাদ্দাম হোসেন।
উপজেলার বিবিচিনি, বেতাগী সদর, হোসনাবাদ, মোকামিয়া, বুড়ামজুমদার, কাজিরাবাদ ও সড়িষামুড়ি ইউনিয়ন থেকে আসা গ্রাম পুলিশরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে ও জেলা প্রশাসনের উদ্যোগে নতুন এই সুবিধা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। স্থানীয়রা জানায়, গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষায় এই উদ্যোগকে তারা দেখছেন ‘টেকসই নিরাপত্তা ব্যবস্থার একটি বাস্তবধর্মী উদ্যোগ’ হিসেবে এবং চাকার গতিতে গ্রাম পুলিশে নতুন প্রাণ এনে দিয়েছে সাইকেল। বিতরণ অনুষ্ঠানে ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন বলেন,‘গ্রামীণ অপরাধ দমন, তাৎক্ষণিক সাড়া দেওয়া এবং জনগণের কাছে দ্রুত পৌঁছানোর জন্য গ্রাম পুলিশদের গতিশীলতা অত্যন্ত জরুরি। সাইকেল তাদের কাজে গতি, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধি করবে-এটাই আমাদের প্রত্যাশা।’
বাইসাইকেল হাতে পেয়ে খুশি মোকামিযা ইউনিয়নের নারী গ্রাম পুলিশ সদস্য সুরভী আক্তার বলেন, “আগে দীর্ঘ দূরত্ব টহল দিতে কষ্ট হতো। অনেক সময় জরুরি খবর পেলেও দ্রুত পৌঁছানো যেত না। এখন সাইকেল থাকায় অল্প সময়েই এলাকা কভার করতে পারব।”
বেতাগী সদর ইউনিয়নের আরেক গ্রাম পুলিশ সদস্য হাফিজুর রহমান বলেন,“রাতে পাহারা বা হঠাৎ ডাক এলে হাঁটতে হাঁটতে যেতে সময় লেগে যেত। সাইকেল আমাদের কাজের মান অনেক বাড়িয়ে দেবে। এটা সত্যিই বড় সহায়তা।”
উপজেলার বিবিচিনি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য ফিরোজ আলম মন্টু জানলেন, “গ্রাম পুলিশের কাজ শক্তিশালী না হলে স্থানীয় প্রশাসনের কার্যক্রমও দুর্বল হয়ে পড়ে। এই সহায়তা তাদের দায়িত্ব পালনে আরও সুবিধা এনে দেবে।” বিবিচিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক নওয়াব হোসেন নয়ন বলেন, “অনেক সময়ই গ্রাম পুলিশের দ্রুত উপস্থিতি জীবন বাঁচাতে, ঘটনা নিয়ন্ত্রণে কিংবা তথ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাইকেল তাদের সেই সক্ষমতা বাড়িয়ে দেবে।”
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com