অলি উল্লাহ ভূঁইয়া | সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৮৫৫ বার পঠিত | পড়ুন মিনিটে
কুমিল্লার নবগঠিত বাঙ্গরা উপজেলার কুড়াখাল উচ্চ বিদ্যালয়ের চলমান এডহক কমিটির সভাপতি ও আজীবন দাতা সদস্য নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট মো. মোরশেদ আলম ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাবেক সভাপতি, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক মো: বাবুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন কুড়াখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন সরকার।


এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ভূঁইয়া, বাংলাদেশ পুলিশের সদস্য মো. সামিম ভূঁইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সাবেক শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, অ্যাডভোকেট মো. মোরশেদ আলম ভূঁইয়া সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রেখে আসছেন। বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনা এবং শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়েও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তার জন্য অ্যাডভোকেট মো. মোরশেদ আলম ভূঁইয়া একটি চেক প্রদান করেন। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অ্যাডভোকেট মো. মোরশেদ আলম ভূঁইয়া বলেন, “আমি আপনাদের বিদ্যালয়ের কামলা। আপনারা বিদ্যালয়ের উন্নয়নের জন্য যেভাবে দিকনির্দেশনা দেবেন, আমি সেভাবেই কাজ করে যাব। বিদ্যালয়ের উন্নয়নে আপনাদের সবার সহযোগিতা আমার একান্ত কাম্য। তিনি তার বক্তব্যের মাধ্যমে প্রতিষ্ঠাকালীন সদস্যদের স্মরন করেন এবং তাদের জন্য সকলেন কাছে দোয়া চেয়েছেন।
তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com