অলি উল্লাহ ভূঁইয়া | শনিবার, ২৫ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১১৮৬ বার পঠিত | পড়ুন মিনিটে
কুমিল্লার নবগঠিত বাঙ্গরা উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে ‘বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাব’-এর ১৭ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
গত ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) বিকেলে বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মাছরাঙা টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম ইমরুল এবং সঞ্চালনা করেন দৈনিক প্রতিদিনের কাগজের উপজেলা প্রতিনিধি এম কে আই জাবেদ।
নবগঠিত ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম ইমরুল (মাছরাঙা টেলিভিশন), সহ-সভাপতি হাফেজ মোঃ নজরুল ইসলাম (দৈনিক নতুন দিন), সাধারণ সম্পাদক এম কে আই জাবেদ (দৈনিক প্রতিদিনের কাগজ), যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার (এশিয়ান টিভি), সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন শিমুল (দৈনিক বাংলা/এশিয়ান টিভি),
কোষাধ্যক্ষ মোঃ ওবায়দুল্লাহ (সমাজকণ্ঠ), দপ্তর সম্পাদক আলমগীর হোসেন (দৈনিক গণমুক্তি), প্রচার সম্পাদক সাইফুল সরকার (দৈনিক গণকণ্ঠ), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোঃ জুম্মান আলী (ভোরের সূর্যোদয়), তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইদুজ্জামান ভূঁইয়া (প্রথম ভোর), সমাজকল্যাণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন (গণজাগরণ), ক্রীড়া সম্পাদক আশিক মিয়া (খবরের কাগজ) এবং ধর্মবিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ (দৈনিক ঐশী বাণী) নির্বাচিত হন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অলি উল্লাহ ভূঁইয়া (জাতীয় দৈনিক অভয়নগর),আনোয়ার হোসেন (একুশে বাণী), মোঃ সাখাওয়াত হোসেন (জনতার জমিন), রনি আহমেদ (একুশে সংবাদ) এবং
সভায় সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয় আব্দুল আলীম, সুজন মুন্সী, রাশেদ মিয়া, শেখ এনামুল হক, ইকবাল হোসেন, শাওন ভূঁইয়া এবং মীর জাহিদ হাসান-কে।
সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল বলেন, “২০১৬ সাল থেকে ‘বাঙ্গরা বাজার প্রেস ক্লাব’ নামে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি বাঙ্গরা উপজেলা অনুমোদন পাওয়ায় সাধারণ সভার মাধ্যমে সংগঠনের নাম পরিবর্তন করে ‘বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাব’ রাখা হয়েছে এবং সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়েছে।”
সাধারণ সম্পাদক এম কে আই জাবেদ বলেন, “বাঙ্গরা উপজেলার ১০টি ইউনিয়নে কর্মরত সরকার অনুমোদিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে। ভবিষ্যতে সাংবাদিকতা পেশায় যুক্ত যোগ্য ব্যক্তিদের গঠনতন্ত্র অনুযায়ী প্রেস ক্লাবের অন্তর্ভুক্ত করা হবে। খুব শিগগিরই উপদেষ্টা পরিষদের নামও ঘোষণা করা হবে।”
সভায় উপস্থিত সাংবাদিকরা নবগঠিত কমিটির মাধ্যমে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমূলক সাংবাদিকতার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বাঙ্গরা উপজেলার গণমাধ্যমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com