শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুমিল্লা উত্তর জেলার বিএনপির ৮ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

নাজমুল হাসান।   |   সোমবার, ১৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুমিল্লা উত্তর জেলার বিএনপির ৮ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা
১৪১

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লা উত্তর জেলা শাখার ৮ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

রবিবার (১৩ জুলাই) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ মে ২০২২ তারিখে অনুমোদিত কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মো. আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সীর নেতৃত্বাধীন ৪১ সদস্য বিশিষ্ট কমিটি বিলুপ্ত করা হয়। এর পরিবর্তে আবুল হাশেমকে আহ্বায়ক এবং ৭ জনকে যুগ্ম আহ্বায়ক করে মোট ৮ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন আবুল হাশেম। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সৈয়দ তৌফিক আহমেদ নীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. শহীদুল, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজওয়ান উল আহসান শ্যামল, ওসমান গণি ভূঁইয়া এবং সুফিয়া খাতুনকে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বর্তমান আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তি দলীয় সূত্রে প্রকাশ করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com