শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুলিয়ারচরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ   |   শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলিয়ারচরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকীন মাশরুর খান, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, বীর মুক্তিযোদ্ধা মেজর মোহাম্মদ নুরুল ইসলাম (অব.) বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা অরুণ চক্রবর্তী, সাংবাদিক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম ও সাংবাদিক মো. সবুজ মিয়া সহ বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, পাকিস্তানি বাহিনী যখন বুঝতে পেরেছিল বাংলাদেশ স্বাধীনতার দ্বারপ্রান্তে তখন জাতিকে মেধা শূন্য করতে আমাদের বুদ্ধিজীবীদের বাসা থেকে তুলে নিয়ে নির্মম ভাবে হত্যা করা হয়।

আলোচনা সভা শেষে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর হতে ১৪ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক নির্মমভাবে হত্যার শিকার শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিন মুজাম্মিল হোসাইন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com