শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কৃষি উন্নয়নকে এগিয়ে নিতে রাণীশংকৈলে অনুষ্ঠিত হলো পার্টনার কংগ্রেস-২০২৬

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি   |   সোমবার, ১১ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কৃষি উন্নয়নকে এগিয়ে নিতে রাণীশংকৈলে অনুষ্ঠিত হলো পার্টনার কংগ্রেস-২০২৬
১৩১

কৃষি ও গ্রামীণ উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষি খাতের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অনুষ্ঠিত হয়েছে “পার্টনার কংগ্রেস-২০২৬ । সোমবার (১১ মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ কংগ্রেসের আয়োজন করে উপজেলা কৃষি অফিস। ২০২৫-২৬ অর্থবছরে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। তিনি স্বাগত বক্তব্যে বলেন, কৃষিকে টেকসই ও লাভজনক করতে আধুনিক প্রযুক্তি ও উদ্যোক্তা তৈরির বিকল্প নেই।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পার্টনার প্রকল্পের দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের উপপরিচালক মাজেদুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি মাহামুদুন নবী পান্না বিশ্বাস, সিনিয়র সহসভাপতি নূর নবী, সাংগঠনিক সম্পাদক বকুর মুজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মুনছুর আলম রাজু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম ও আবুল হোসেন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস এবং সদস্যসচিব আনার কলি। বক্তারা বলেন, প্রান্তিক কৃষক, নারী উদ্যোক্তা ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে “PARTNER” প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষি খাতের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রকল্প কার্যকর অবদান রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী, উন্নয়নকর্মী ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

এ বিভাগের আরও খবর

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com