শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কেশবপুরে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ    |   সোমবার, ২৯ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কেশবপুরে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ
৫৯

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া ধর্মপুর দারুস সুন্নাহ আলিম মাদ্রাসায় পরিচালনা কমিটি গঠনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এনটিভি অনলাইনের যশোর জেলার মনিরামপুর-কেশবপুর প্রতিনিধি। এ সময় তার মোবাইল ফোনও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, চিংড়া ধর্মপুর দারুস সুন্নাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম নিয়মনীতির তোয়াক্কা না করে গোপনে মাদ্রাসা পরিচালনা কমিটি গঠন করে তালিকা বাংলাদেশ মাদ্রাসা বোর্ডে পাঠান। এই খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসার জমিদাতা ও প্রতিষ্ঠাতা সদস্য সাধারণ এলাকাবাসী ও অধ্যক্ষের পক্ষের লোকজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও হট্টগোলের সৃষ্টি হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময়ে তথ্য সংগ্রহকালে দায়িত্বরত সাংবাদিক এনামুল হাসানের উপর হামলা চালানো হয় এবং ভিডিও না করার জন্য তার মোবাইল ভেঙে ফেলা হয়। পরে অপ্রীতিকর এই ঘটনা এড়াতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সুমন চক্রবর্তী বলেন, স্বাধীন সাংবাদিকতার উপর এ ধরনের হামলা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। পেশাগত দায়িত্ব পালনকালে হেনস্তা বা হামলার শিকার সহযোদ্ধা এনামুল হাসানের ঘটনাটি সাংবাদিক সমাজের জন্য চরম হতাশা ও দুঃখজনক। বিষয়টি নিয়ে ইতোমধ্যে প্রশাসনের সাথে কথা বলা হয়েছে, তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা।

মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি জাকির হোসেন বলেন, দোষীদের আইন অনুযায়ী কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।

 

মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সহ-সভাপতি এসএম তাজাম্মুল বলেন, তথ্য সংগ্রহকালে এনামুল হাসানের উপর হামলা ও তথ্য গোপন করতে মোবাইল ভাঙচুর স্বাধীন সাংবাদিকতার জন্য একটা অশুভ সংকেত। দ্রুত এ সমস্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। গড়িমসি দেখলে দাবী আদায়ে রাজপথে নামব আমরা।

 

সোশ্যাল মিডিয়ায় এনটিভি অনলাইন প্রতিনিধি এনামুল হাসানের উপর অতর্কিত হামলা এবং পেশাগত দায়িত্ব পালনকালে এমন হামলার ঘটনা ছড়িয়ে পড়ায় কেশবপুর-মনিরামপুরসহ দেশের বিভিন্ন জায়গা থেকে কর্মরত সাংবাদিক-সচেতনমহল তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com