জাহিদ হাসান | বুধবার, ০৩ জুলাই ২০২৪ | প্রিন্ট | ১২২ বার পঠিত | পড়ুন মিনিটে
২০১৮ সালের কোটা সংস্কার আইন পূর্ণবহলের দাবীতে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও ছাত্রসমাবেশ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি), কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। বুধবার (৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ এর ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ক্যাম্পাসের কাঁঠালতলা থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার হয়ে তাঁতিবাজার মোড়ে এসে রাস্তা অবরোধ করে অবস্থান নেয়।
এবং সেখানে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এসে যোগ দেয়। প্রায় ১ ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এরপর এইসময় রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে রুগীবাহী এম্বুলেন্সকে রাস্তা করে দেওয়া হয়। মিছিলে ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘মুক্তি চাই-মুক্তি চাই, কোটা থেকে মুক্তি চাই, ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথায় কবর দে’, ‘কোটা প্রথা নিপাত যাক, ‘মেধাবীরা মুক্তি পাক’ এমন নানা স্লোগানের মাধ্যমে শিক্ষার্থীরা অবস্থান করে।
আন্দোলনকারী শিক্ষার্থী শাহীন মিয়া বলেন, বৈষম্য বিরোধী কোটার জন্য আমরা আন্দোলন করছি আমাদের দেশ স্বাধীন হয়েছিল এই বৈষম্যের জন্য আজ স্বাধীনতার ৫৪ বছরের এসেও বৈষম্যের শিকার সাধারণ শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী আন্দোলন গত তিনদিন যাবত আমরা কর্মসূচি পালন করে আসছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে যাব পরবর্তীতে আরো বৃহৎ কর্মসূচি পালন করা হবে। এর আগে, সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেশনে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা বাতিলসংক্রান্ত পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলো হাইকোর্ট।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com