শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কোতোয়ালী এলাকায় বাসে ছিনতাইকারী চক্রের প্রধান ছোরা ও ১১টি ছিনতাইকৃত স্মার্টফোনসহ আটক

চট্টগ্রাম প্রতিনিধি:   |   শুক্রবার, ১০ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কোতোয়ালী এলাকায় বাসে ছিনতাইকারী চক্রের প্রধান ছোরা ও ১১টি ছিনতাইকৃত স্মার্টফোনসহ আটক
১৩০

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় বাসে মোবাইল ছিনতাইকারীর চক্রের শিকার বাদী অভিযোগ করেন ০৬ জুলাই, সকালে যাত্রীবেশে বাসে উঠে যাত্রীর মোবাইল ফোন ও মূল্যবান মালামাল ছিনতাইকারী চক্রের কতিপয় সদস্য চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকা হতে ছোরা দিয়ে ভয় দেখিয়ে বাস থেকে নাগরিক পত্রিকার প্রধান সম্পাদক জনাব রোমন শেখের মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। উক্ত ঘটনায় বাদী এজাহার দায়ের করলে কোতোয়ালী থানার মামলা নং-১৩, তারিখ- ০৬/০৭/২০২৬ ইং, ধারা- ৩৯২ পেনাল কোড রুজু করা হয়।

মামলা রুজুর পরবর্তীতে কোতোয়ালী থানার একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ছিনতাইয়ে জড়িত চক্রের সদস্যদের শনাক্ত করেন এবং তাদেরকে গ্রেফতার লক্ষ্যে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেন। অভিযানের এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার পটিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৯ জুলাই বিকাল ০৪ টা ৩৫ মিনিটের সময় ছিনতাইকারী চক্রের মূল হোতা মোঃ সাইফুল ইসলাম প্র: বাদশা (৩৬), পিতা-শামছুল আলম, সাং-কোলাগাঁও, এম্পুমিয়ার বাড়ী, ওয়ার্ড নং-০৪, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রামকে আটক করেন।

এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ছোরা এবং বিভিন্ন সময়ে ছিনতাইকৃত ১১টি ফোন উদ্ধার করে যার মধ্যে বাদির নিকট হতে ছিনতাইকৃত ফোনটিও রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী- মোঃ সাইফুল ইসলাম প্র: বাদশা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। সে তার অপরাপর সহযোগীদের নিয়ে বিভিন্ন সময় চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট, স্টেশন রোডসহ বিভিন্ন এলাকায় আগত ব্যবসায়ী ও পথচারীসহ বাসের যাত্রীদের র্টাগেট করে ছিনতাই করে।

আটককৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি সহ বিভিন্ন অপরাধে ১৫টি মামলা রয়েছে। চক্রের অপরাপর আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com