শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

আসাদুজ্জামান তালুকদার,নেত্রকোণা জেলা:   |   রবিবার, ২৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ
৮৬

নেত্রকোণার খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। রোববার (২৬ জুলাই) সকাল ১১টা ৩৬ মিনিটে সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিস চলাকালীন সময়েও ভবনের পতাকাদণ্ডে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।

এ সময় অফিসে উপস্থিত ছিলেন অফিস সহায়ক মোঃ মাসুদ রানা। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “বিশেষ দিবস ছাড়া পতাকা উঠানো হয় না। আমাদের এখানে এটাই নিয়ম।” তবে সরকারি বিধি অনুযায়ী এ বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

সরেজমিন অনুসন্ধানে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বিশ্বকাপ ফুটবল চলাকালে ওই ভূমি অফিস প্রাঙ্গণে আর্জেন্টিনার পতাকা টানানো হয়েছিল। তবে আর্জেন্টিনা দল পরাজিত হওয়ার পর থেকে সেখানে আর কোনো পতাকাই উত্তোলন করা হচ্ছে না। স্থানীয়দের দাবি, সরকারি অফিসে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়ে দায়িত্বশীলদের আরও সচেতন হওয়া প্রয়োজন।

এ বিষয়ে জানতে চাইলে মেন্দিপুর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মুরশেদ আলম বর্তমানে প্রশিক্ষণে (ট্রেনিংয়ে) রয়েছেন বলে অফিস সূত্রে জানা যায়।

ঘটনার বিষয়ে খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বলেন, “সব সরকারি অফিসে জাতীয় পতাকা উত্তোলনের নির্ধারিত নিয়ম রয়েছে। মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। যদি কোনো ধরনের ব্যত্যয় ঘটে থাকে, তাহলে যাচাই-বাছাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলনের বিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com