আনোয়ার হোসেন: | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ৮৭ বার পঠিত | পড়ুন মিনিটে
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৯৭১ সালের ২৪ অক্টোবর গাইবান্ধার সাঘাটা উপজেলার এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই দিনে এ উপজেলার প্রাণ কেন্দ্র বোনারপাড়ার অদূরে ত্রিমোহনী ঘাটে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে ৬ ঘন্টাব্যাপী সম্মুখ যুদ্ধে শহীদ হন ১২ বীরমুক্তিযোদ্ধা।
মুক্তিযোদ্ধারাও ২৭ পাক সেনাকে হত্যা করার মধ্য দিয়ে যুদ্ধের পরিসমাপ্তি ঘটিয়ে ছিলো। ওই দিন স্থানীয়দের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সমাহিত করা হয় দলদলিয়া গ্রামে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সাঘাটা উপজেলা শাখার আয়োজনে ১২ শহীদ বীরমুক্তিযোদ্ধাদের স্মরণে ২৪ অক্টোবর বৃহস্পতিবার দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল শহীদদের স্মরণ, জাতীয় পতাকা উত্তোলন, দো’আ মাহফিল, শহীদ স্মৃতিস্তম্ভ ও শহীদ মিনারের বেদিতে পুস্পমাল্য অপর্নসহ স্মরণ সভা।
এ স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন, গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহম্মদ।
সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাইবান্ধার পুলিশ সুপার মো. মোশারফ হোসেন , গাইবান্ধা এলজিইডি নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলাম।
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মনোরঞ্জন বর্মন, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, জেলা জামায়াতের নায়েবে আমীর বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, সাঘাটা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল গফুর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনসহ অন্যান্যরা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com