শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় আওয়ামী লীগের সাবেক সভাপতি শমেস উদ্দিন বাবু গ্রেফতার

আনোয়ার হোসেন:   |   বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় আওয়ামী লীগের সাবেক সভাপতি শমেস উদ্দিন বাবু গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শমেস উদ্দিন বাবু(৫৫)কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বামনডাঙ্গা রেল স্টেশন এলাকার একটি চা স্টোল থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শমেস উদ্দিন বাবু বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের মৃত ওসমান মণ্ডলের ছেলে। তিনি একই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

বিষয়টি নিশ্চিত করেন, গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম। তিনি জানান, বুধবার রাতে গোপন খবরে অভিযান চালিয়ে বামনডাঙ্গা রেল স্টেশন এলাকা থেকে শমেস উদ্দিন বাবুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। শমেস উদ্দিন বাবু গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নি সংযোগ মামলার আসামি।

এ ঘটনায় গত ২৬ আগস্ট সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন বিএনপি নেতা আব্দুল হাই সরকার। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে সদর থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com