শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন

আনোয়ার হোসেন   |   শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন

গাইবান্ধার রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোসাব্বির হোসেনের বিরুদ্ধে দুই যুবদল নেতাকে মারধর, চাঁদাবাজি এবং বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে অপসারণ চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (৩ জানুয়ারী ) দুপুরে গাইবান্ধা-নাকাইহাট সড়কের বালুয়া বাজার এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান মোসাব্বির হোসেন তার প্রভাব খাটিয়ে সকল ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ ২ জানুয়ারি একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিনি রামচন্দ্রপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম বাবু এবং যুগ্ম আহ্বায়ক মোঃ আমিনুল ইসলামকে মারধর করেন।

এ ঘটনায় শফিকুল ইসলাম বাবু বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় চেয়ারম্যান মোসাব্বিরের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা চেয়ারম্যানের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তার বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি করেন। বক্তারা আরও বলেন, চেয়ারম্যান মোসাব্বির বালুয়া বাজারের চাঞ্চল্যকর রোকন হত্যা মামলার অন্যতম আসামি। এই চেয়ারম্যান বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার পরও এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন।

তার এসব কার্যকলাপের কারণে ইউনিয়নের সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার। এ মানববন্ধন থেকে চেয়ারম্যানের অপসারণ এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে মর্মে আল্টিমেটাম দেয়া হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com