আনোয়ার হোসেন | সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | ১০৫ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের আকস্মিক অভিযান। ১ লাখ টাকা জরিমানা আদায় করা হলো এমএমবি নামক একটি ইটভাটায়। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
এ সময় পরিবেশের ছাড়পত্র ছাড়াই ইটভাটা পরিচালনা করায় এমএমবি ইটভাটার মালিক গোপাল চন্দ্রকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তফাদার।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com