শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় চার ইটভাটায় অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা

আনোয়ার হোসেন   |   শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় চার ইটভাটায় অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা

গাইবান্ধার পলাশবাড়ীতে অনুমোদনহীন চারটি ইটভাটায় অভিযান চালিয়ে ১৪ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তপাদার এই অভিযান পরিচালনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শের আলম। চারটি ইটভাটার মধ্যে উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের অন্তর মিয়ার মালিকানাধীন বিএমবি ব্রিকসকে ৪ লাখ, বরিশাল ইউনিয়নের সাইদুর রহমানের এমএসএম ব্রিকসকে ৬ লাখ, মহদীপুর ইউনিয়নের মোহাম্মদ মালিকানাধীন এমএমজেড ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা এবং হোসেনপুর ইউনিয়নের শামীম মিয়ার মালিকানাধীন লিখন ব্রিকসের নামে উচ্চ আদালতে মামলা থাকায় কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার বলেন, জরিমানা করা ইটভাটা গুলোর পরিবেশ ছাড়পত্র নেই। এছাড়া স্থানীয় জেলা প্রশাসনের অনুমতি পত্রও নেই। ফলে তিনটি ইট ভাটা কে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে এছাড়া অপর একটি ইট ভাটাকে সতর্ক করা হয়েছে। চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। উল্লেখ্যঃ সম্প্রতি পলাশবাড়ী উপজেলায় অবৈধ ইট ভাটা নিয়ে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশিত প্রচারিত হওয়ার পর এ অভিযান পরিচালনা করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com