শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় চোরাই বাইকসহ ২ চোর আটক

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় চোরাই বাইকসহ ২ চোর আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জে ২টি চোরাই বাইকসহ চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ।

গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার জিয়াডাঙ্গা গ্রামের খবির উদ্দিনের ছেলে শাকিল মিয়া (২৫), একই উপজেলার কুঠিপাড়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে সোহেল রানা (৩৫)।

পুলিশ জানায়, বুধবার (১২ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল (তৈলীপাড়া) গ্রামের কুদ্দুস মিয়ার বাড়ির পাশে ৪ জনকে ২টি বাইকসহ সন্দেহজনক অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করতে সক্ষম হলেও অপর ২ জন পালিয়ে যান। এ সময় বাইক ২টি জব্দ করা হয়।

পুলিশের দাবি, আটক শাকিল মিয়া ও সোহেল রানাকে জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল ২টি চুরির কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্য ও প্রাথমিক তদন্তে আরও ২ জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। তারা হলেন, গাইবান্ধা সদর উপজেলার লেংগা বাজার (দুলার ভিটা) গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে কালাম মিয়া (৪৮) ও সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম মজুমদার হাট এলাকার রুহুল আমিনের ছেলে রুবেল মিয়া (৩৫)।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে বৈধ কাগজপত্র না পাওয়ায় বাইক দু’টি জব্দ করা হয়। জব্দকৃত বাইক দু’টির মধ্যে হোন্ডা হর্নেট ১৬০আর-এর আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা এবং টিভিএস অ্যাপাচি আরটিআর ১৫০-এর মূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, এ ঘটনায় পলাতক ২ জনসহ মোট ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। অপর ২ আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com